-1.5 C
New York

দেড় বছর পর একই সিনেমার প্লেব্যাকে ফাহমিদা নবী, প্রথমবার সহশিল্পী ইমরান

দেড় বছর পর সিনেমার গানে প্লেব্যাক করলেন ফাহমিদা নবী। গানটিতে তার সহশিল্পী ইমরান। এই প্রথমবার কোনো গানে একসঙ্গে পাওয়া যাবে তাদের।

এর আগে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে সিনেমার গানে কণ্ঠ দিয়েছিলেন ফাহমিদা। এস এম কাইয়ুম পরিচালিত ‘অন্তর্বর্তী’ সিনেমার সেই গানে কণ্ঠ দেওয়ার দেড় বছর পর একই সিনেমার আরও একটি গানের রেকর্ডিং করলেন।

কণ্ঠশিল্পী ফাহমিদা নবী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দীর্ঘদিন পর সিনেমার গানে প্লেব্যাক করলাম। “তোর ঋণ” শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছি।

তিনি বলেন, ‘গানটির সুরকার রাহুল কুমার দত্তসংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। দারুণ এই গানে আমার সহশিল্পী ইমরান। ওর সঙ্গে আগে কখনো গাওয়া হয়নি। আশা করিগানটি শ্রোতাদের ভালো লাগবে।’

কণ্ঠশিল্পী ইমরান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার সঙ্গে আপুর প্রথম কোনো গান হচ্ছে। আমার খুব পছন্দের একজন শিল্পী তিনি। ছোট্টবেলা থেকেই তার গানের ভক্ত আমি। তার সঙ্গে গান করতে পারা আমার জন্য বিরাট প্রাপ্তি।’

‘অন্তর্বর্তী’ সিনেমার ‘থাক না দূরের হয়ে’ শিরোনামে আরেকটি গানেও কণ্ঠ দিয়েছেন ফাহমিদা। এস এম কাইয়ুমের কথায় রাহুল কুমার দত্তের সুর করা গানটির সংগীতায়োজন করেছেন পিন্টু ঘোষ।

সিনেমাটি ক্যাম্পাসকেন্দ্রিক প্রেমসামাজিক বিচ্ছিন্নতা ও একজন শিল্পীর পেশাদার জীবনের দীর্ঘ যাত্রার গল্প নিয়ে সাজানো হয়েছে। সিনেমায় অভিনয় করেছেন আহমেদ রুবেলআবু হুরায়রা তানভীর ও নীলাঞ্জনা নীলা।

Related Articles

Latest Articles