জামালপুরের সরিষাবাড়ীতে একটি শটগান ও দুই রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী।
আটককৃত আমিনুল ইসলাম (৩২) সাতপোয়া দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেনের ছেলে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন শাহরিয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল আজ শনিবার ভোর ৪টার দিকে সরিষাবাড়ী পৌরসভার বোলারদিয়া গ্রামে অভিযান চালায়।
এ সময় আমিনুলের শ্বশুরবাড়ির পাশের একটি ধানখেত থেকে একটি শটগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
সরিষাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই চান মিয়া জানান, আটককৃত আমিনুলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
