3 C
New York

৬ বছরের মধ্যে সর্বোচ্চ খাদ্যশস্য মজুত: খাদ্য উপদেষ্টা

দেশে গত ছয় বছরের মধ্যে বর্তমানে সরকারি খাদ্যশস্যের মজুত সর্বোচ্চ পর্যায়ে আছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে নিরাপদ খাদ্য মজুতের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৩ দশমিক ৫ লাখ টন, তবে বর্তমানে সরকারের গুদামগুলোতে ২২ লাখ ১০ হাজার টনেরও বেশি খাদ্যশস্য মজুত আছে।

তিনি আরও বলেন, ফলে দুই দিন পর যিনি দায়িত্ব নেবেন, তাকে তাৎক্ষণিকভাবে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। তিনি ধীরস্থিরভাবে পরবর্তী ব্যবস্থা নিতে পারবেন।

‘সরকারের মজুত পর্যাপ্ত থাকায় যে ভর্তুকিমূলক প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো ব্যহত হবে না। বাজার স্থিতিশীল অবস্থায় রাখতে যা যা করণীয় সব করেছি,’ বলেন তিনি।

তার ভাষ্য, উপদেষ্টা হিসেবে যে সুযোগ পেয়েছি, সর্বোচ্চ চেষ্টা করেছি সেই অনুযায়ী কাজ করার। বেশ কিছু ক্ষেত্রে ব্যর্থতা আছে, এর দায়ভার আমার।
 

Related Articles

Latest Articles