7.2 C
New York

সাতক্ষীরার ৪ আসনে জামায়াতের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার নির্বাচনী লড়াইয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলার চারটি সংসদীয় আসনে জয়ী হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা।

বৃহস্পতিবার মধ্যরাতে জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার সবকটি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে চূড়ান্ত ফল ঘোষণা করেন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া): এই আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের মো. ইজ্জত উল্লাহ। ১৬৯টি কেন্দ্রের সবকটির ফলাফলে (পোস্টাল ভোটসহ) তিনি পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ ভোট। মো. ইজ্জত উল্লাহ ২৩ হাজার ৭৭৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ২৮ হাজার ৪০৪টি এবং ‘না’ ভোট ১ লাখ ২১ হাজার ২৫৬টি। এই আসনে মোট ভোট পড়েছে ৭৫ দশমিক ৬৪ শতাংশ।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা): এই আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। ১৮১টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২২৯ ভোট। মুহাদ্দিস আব্দুল খালেক ১ লাখ ৫০ হাজার ৬৬৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৯২ হাজার ৮২৮টি এবং ‘না’ ভোট ৮৬ হাজার ৬১৯টি। মোট ভোট পড়েছে ৭৩ দশমিক ৭৯ শতাংশ।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ): এই আসনে জয়ী হয়েছেন জামায়াতের হাফেজ মুহা. রবিউল বাসার। ১৬৬টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম (ফুটবল প্রতীক) পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৮৯ ভোট। ৭৮ হাজার ৮৪৪ ভোটের ব্যবধানে রবিউল বাসার জয়ী হয়েছেন। এদিকে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৮১৯ ভোট।

এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৩২ হাজার ৯২৫টি এবং ‘না’ ভোট ১ লাখ ৪ হাজার ৮৮৩টি। মোট ভোট পড়েছে ৭০ দশমিক ৯৯ শতাংশ

সাতক্ষীরা-৪ (শ্যামনগর): এ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। ৯৭টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৫ হাজার ৪২৬ ভোট। ২১ হাজার ৪৮৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন গাজী নজরুল ইসলাম।

এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২৯ হাজার ৭৪১টি এবং ‘না’ ভোট ৬০ হাজার ৭৭৯টি। মোট ভোট পড়েছে ৬৭ দশমিক ৭৬ শতাংশ।

Related Articles

Latest Articles