ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফল অনুযায়ী, বিএনপি ২০৯টি আসন, জামায়াতে ইসলামী ৬৮টি আসন, স্বতন্ত্র প্রার্থী ৭টি আসন, জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর–৩ আসনে নির্বাচন হয়নি। আর জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুটি আসনের ফল ঘোষণা স্থগিত থাকছে। আসন দুটি হলো— চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪।
ঢাকা বিভাগ
ঢাকা-১
ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খোন্দকার আবু আশফাক পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম ১ লাখ ১২ হাজার ৬২২ ভোট পেয়েছেন।
ঢাকা-২
ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী মো. আমানউল্লাহ আমান পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল হক পেয়েছেন ৮০ হাজার ৫৩ ভোট। এই আসনে আমানউল্লাহ আমান ৮৩ হাজার ৭৪০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
ঢাকা-৩
ঢাকা-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় পেয়েছেন ৯৯ হাজার ১৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: শাহীনুর ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ২৬৪ ভোট।
ঢাকা-৪
ঢাকা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৈয়দ জয়নুল আবেদীন পেয়েছেন ৭৭ হাজার ৩৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তানভীর আহমেদ ৭৪ হাজার ৪৪৭ ভোট পেয়েছেন।
ঢাকা-৫
ঢাকা-৫ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. নবী উল্লা ৮৭ হাজার ৪৯১ ভোট পেয়েছেন।
ঢাকা-৬
ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ৭৮ হাজার ৮৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. আব্দুল মান্নান ৫৫ হাজার ৬৯৭ ভোট পেয়েছেন।
ঢাকা-৭
ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. এনায়াত উল্লা ৯৮ হাজার ৪৮৩ ভোট পেয়েছেন।
ঢাকা-৮
ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দিন পাটওয়ারী ৫৪ হাজার ১২৭ ভোট পেয়েছেন।
ঢাকা-৯
ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট।
ঢাকা–১০
ঢাকা-১০ আসনে বিএনপির শেখ রবিউল আলম মোট ৮০ হাজার ৪৩৬ ভোট পেয়েছেন। আর জামায়াতের জসীম উদ্দীন পেয়েছেন ৭৭ হাজার ১৩৬ ভোট।
ঢাকা-১১
ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাহিদ ইসলাম পেয়েছেন ৯৩ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী এম, এ, কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।
ঢাকা-১২
ঢাকা-১২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল আলম পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হক পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।
ঢাকা-১৩
ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফতে মজলিশের প্রার্থী মো. মামুনুল হক ৮৬ হাজার ৬৭ ভোট পেয়েছেন।
ঢাকা-১৪
ঢাকা-১৪ আসনে জামায়াতের প্রার্থী মীর আহমাদ বিন কাসেম পেয়েছেন ১ লাখ ১ হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম ৮৩ হাজার ৩২৩ ভোট পেয়েছেন।
ঢাকা-১৫
ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুর রহমান পেয়েছেন ৮৫ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান ৬৩ হাজার ৫১৭ ভোট পেয়েছেন।
ঢাকা-১৬
ঢাকা-১৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো: আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।
ঢাকা-১৭
ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স. ম. খালিদুজ্জামান ৬৮ হাজার ৩০০ ভোট পেয়েছেন।
ঢাকা-১৮
ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস. এম. জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আরিফুল ইসলাম ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. জাকির হোসেন পেয়েছেন ২ হাজার ৫৫৭ ভোট ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ৩৫০ ভোট পেয়েছেন।
ঢাকা-১৯
ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভোট পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯৭৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।
ঢাকা-২০
ঢাকা-২০ আসনে বিএনপির প্রার্থী মো. তমিজ উদ্দিন পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাবিলা তাসনিদ ৫৭ হাজার ৭৮৭ ভোট পেয়েছেন।
নারায়ণগঞ্জ-১
নারায়ণগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মো. আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট।
নারায়ণগঞ্জ-২
নারায়ণগঞ্জ-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী মো: নজরুল ইসলাম আজাদ পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াছ মোল্লা পেয়েছেন ৮১ হাজার ৫৪ ভোট।
নারায়ণগঞ্জ-৩
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. ইকবাল হোসেন ভূইয়া পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট।
নারায়ণগঞ্জ-৪
নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল্লাহ আল আমিন পেয়েছেন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহ আলম (হরিণ) পেয়েছেন ৩৯ হাজার ৫৮৯ ভোট।
নারায়ণগঞ্জ-৫
নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী আবুল কালাম পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস এর প্রার্থী এ বি এম সিরাজুল মামুন পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট।
গাজীপুর-১
গাজীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী মো: মজিবুর রহমান পেয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: শাহ্ আলম বকশী পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট।
গাজীপুর-২
গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রার্থী আলী নাছের খান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট।
গাজীপুর-৩
গাজীপুর -৩ আসনে বিএনপির প্রার্থী এস এম রফিকুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী (রিক্সা) মুহাম্মদ এহসানুল হক পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট।
গাজীপুর-৪
গাজীপুর -৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সালাহ উদ্দিন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৭৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট।
গাজীপুর-৫
গাজীপুর-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী এ. কে. এম, ফজলুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: খায়রুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট।
টাঙ্গাইল-১
টাঙ্গাইল-১ আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী ৯৪ হাজার ৪৬২ ভোট পেয়েছেন।
টাঙ্গাইল-২
টাঙ্গাইল-২ আসনে বিএনপির প্রার্থী মো. আবদুস সালাম পিন্টু পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. হুমায়ুন কবীর ৬০ হাজার ৮৭১ ভোট পেয়েছেন।
টাঙ্গাইল-৩
টাঙ্গাইল-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম ওবায়দুল হক ৮২ হাজার ৭৬৯ ভোট পেয়েছেন।
টাঙ্গাইল-৪
টাঙ্গাইল-৪ আসনে বিএনপির প্রার্থী মো. লুৎফর রহমান পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী হাঁস প্রতীক নিয়ে ৬২ হাজার ৫০৯ ভোট পেয়েছেন।
টাঙ্গাইল-৫
টাঙ্গাইল-৫ আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আহছান হাবিব ৮০ হাজার ২৮৩ ভোট পেয়েছেন।
টাঙ্গাইল-৬
টাঙ্গাইল-৬ আসনে বিএনপির প্রার্থী মো. রবিউল আওয়াল পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এ. কে. এম. আব্দুল হামিদ ৯১ হাজার ৯১৪ ভোট পেয়েছেন।
টাঙ্গাইল-৭
টাঙ্গাইল-৭ আসনে বিএনপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দীকী ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াত প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট।
টাঙ্গাইল-৮
টাঙ্গাইল-৮ আসনে বিএনপির প্রার্থী আহমেদ আযম খান পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিকুল ইসলাম খান ৫৫ হাজার ৭০৯ ভোট পেয়েছেন।
রাজবাড়ী-১
রাজবাড়ী-১ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নূরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট।
রাজবাড়ী-২
রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী মো. হারুন-অর-রশিদ পেয়েছেন ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির জামিল হিজাযী পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। এই আসনে হারুন-অর-রশিদ ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
মানিকগঞ্জ-১
মানিকগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী এস এ জিন্নাহ কবীর ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক ৭৭ হাজার ৮১৮ ভোট পেয়েছেন।
মানিকগঞ্জ-২
মানিকগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী মঈনুল ইসলাম খান ১ লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মো. সালাহ উদ্দিন ৮১ হাজার ৫৩১ ভোট পেয়েছেন।
মানিকগঞ্জ-৩
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী আফরোজা খানম ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ সাইদ নূর ৬৪ হাজার ২৪২ ভোট পেয়েছেন।
গোপালগঞ্জ-১
গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মো. সেলিমুজ্জামান মোল্যা পেয়েছেন ৬৯ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গণঅধিকার পরিষদের (জিওপি) মো. কাবির মিয়া পেয়েছেন ৫৪ হাজার ৩২৯ ভোট। এই আসনে সেলিমুজ্জামান মোল্যা ১৫ হাজার ১৩৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
গোপালগঞ্জ-২
গোপালগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী কে. এম. বাবর পেয়েছেন ৪০ হাজার ৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম. এইচ. খান মনজু হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট। এই আসনে কে. এম. বাবর ৭ হাজার ৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
গোপালগঞ্জ-৩
গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির এস এম জিলানী পেয়েছেন ৬০ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র বিশ্বাস (ঈগল প্রতীক) পেয়েছেন ৩৪ হাজার ৩৪৯ ভোট।
নরসিংদী-১
নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা ৯৫ হাজার ৩৪৯ ভোট পেয়েছেন।
নরসিংদী-২
নরসিংদী-২ আসনে বিএনপির প্রার্থী ড. আবদুল মঈন খান পেয়েছেন ৯২ হাজার ৭৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আমজাদ হোসাইন ৫৫ হাজার ৯২০ ভোট পেয়েছেন।
নরসিংদী-৩
নরসিংদী-৩ আসনে বিএনপির প্রার্থী মনজুর এলাহী পেয়েছেন ৮২ হাজার ৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আরিফ-উল-ইসলাম মৃধা হাঁস প্রতীকে ৪৫ হাজার ৬৮২ ভোট পেয়েছেন।
নরসিংদী-৪
নরসিংদী-৪ আসনে বিএনপির প্রার্থী সরদার মো. সাখাওয়াত হোসেন পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৩৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জাহাঙ্গীর আলম ৭৮ হাজার ৭৪৪ ভোট পেয়েছেন।
নরসিংদী-৫
নরসিংদী-৫ আসনে বিএনপির প্রার্থী মো. আশরাফ উদ্দিন পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী তাজুল ইসলাম রিকশা প্রতীকে ৪৪ হাজার ৯৮১ ভোট পেয়েছেন।
মুন্সিগঞ্জ-১
মুন্সিগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মো. আবদুল্লাহ পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট পেয়েছেন।
মুন্সিগঞ্জ-২
মুন্সিগঞ্জ-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী আব্দুস সালাম আজাদ পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট।
মুন্সিগঞ্জ-৩
মুন্সিগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী মো: আফসার উদ্দিন পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো: মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৪৬ ভোট।
ফরিদপুর-১
ফরিদপুর-১ আসনে ১ লাখ ৫৪ হাজার ৭৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মো. ইলিয়াস মোল্লা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খোন্দকার নাসিরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৫ ভোট।
ফরিদপুর-২
ফরিদপুর-২ আসনে ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহ মো. আকরাম আলী ৮৯ হাজার ৩০৫ ভোট পেয়েছেন।
ফরিদপুর-৩
ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবদুত তাওয়াব পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট।
ফরিদপুর-৪
ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল ১ লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী সারোয়ার হোসেন পেয়েছেন ৭৫ হাজার ৮০৫ ভোট।
শরীয়তপুর-১
শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ পেয়েছেন ৭৭ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের জালালুদ্দীন আহমদ পেয়েছেন ৬২ হাজার ৭১৭ ভোট। এই আসনে সাঈদ আহমেদ ১৪ হাজার ৬৮১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
শরীয়তপুর-২
শরীয়তপুর-২ আসনে বিএনপির প্রার্থী মো. সফিকুর রহমান কিরন পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাহমুদ হোসেন পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট। এই আসনে সফিকুর রহমান কিরন ৫৮ হাজার ৯২২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
শরীয়তপুর-৩
শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মুহাম্মদ আজাহারুল ইসলাম পেয়েছেন ৬৯ হাজার ৬৮৪ ভোট। এই আসনে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ৩৭ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
মাদারীপুর-১
মাদারীপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রার্থী সাইন উদ্দিন আহমাদ হানজালা পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাদিরা আক্তার পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট।
মাদারীপুর-২
মাদারীপুর-২ আসনে বিএনপির প্রার্থী মো. জাহান্দার আলী মিয়া পেয়েছেন ৬১ হাজার ৭৪৪ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ হাজার ৪৬৭ ভোট। এই আসনে জাহান্দার আলী মিয়া ১৫ হাজার ২৭৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
মাদারীপুর-৩
মাদারীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী আনিসুর রহমান পেয়েছেন ৯৬ হাজার ১৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ রফিকুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ৪৬৬ ভোট।
কিশোরগঞ্জ-১
কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হেদায়াতুল্লাহ হাদী রিকশা প্রতীকে ১ লাখ ১ হাজার ১৩২ ভোট পেয়েছেন।
কিশোরগঞ্জ-২
কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী মো. জালাল উদ্দীন পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৬৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিকুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৫ ভোট। এই আসনে জালাল উদ্দীন ২২ হাজার ৬৯৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
কিশোরগঞ্জ-৩
কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুক পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেহাদ খান পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট।
কিশোরগঞ্জ-৪
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী মো. ফজলুর রহমান পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রোকন রেজা শেখ ৫৭ হাজার ৮২৯ ভোট পেয়েছেন।
কিশোরগঞ্জ-৫
কিশোরগঞ্জ-৫ আসনে হাঁস মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল পেয়েছেন ৭৯ হাজার ৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬ হাজার ৪৫০ ভোট। এই আসনে শেখ মজিবুর রহমান ইকবাল ১৩ হাজার ১৫৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
কিশোরগঞ্জ-৬
কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে ৪৪ হাজার ৯৫ ভোট পেয়েছেন।
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ-১
ময়মনসিংহ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালমান ওমর ঘোড়া প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ ১ লাখ ১ হাজার ৯২৬ ভোট পেয়েছেন।
ময়মনসিংহ-২
ময়মনসিংহ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদুল্লাহ ভোট পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৪৩৮ ভোট।
ময়মনসিংহ-৩
ময়মনসিংহ-৩ আসনে বিএনপির প্রার্থী এ এইচ ইকবাল হোসেন পেয়েছেন ৭৫ হাজার ৩২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: আবু তাহের খান পেয়েছেন ২৫ হাজার ৭০৬ ভোট।
ময়মনসিংহ-৪
ময়মনসিংহ-৪ আসনে বিএনপির প্রার্থী মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৬৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামরুল আহসান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৮৮০ ভোট। এই আসনে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ৭ হাজার ৭৮৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
ময়মনসিংহ-৫
ময়মনসিংহ-৫ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মতিউর রহমান আকন্দ ১ লাখ ২ হাজার ২২৬ ভোট পেয়েছেন।
ময়মনসিংহ-৬
ময়মনসিংহ-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: কামরুল হাসান পেয়েছেন ৭৭ হাজার ৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ফুটবল প্রতীক) আখতার সুলতানা পেয়েছেন ৫৩ হাজার ৩৩১ ভোট।
ময়মনসিংহ-৭
ময়মনসিংহ-৭ আসনে বিএনপির প্রার্থী ডা. মো. মাহবুবুর রহমান পেয়েছেন ৯৯ হাজার ৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: আছাদুজ্জামান পেয়েছেন ৮৪ হাজার ৮৫১ ভোট।
ময়মনসিংহ-৮
ময়মনসিংহ-৮ আসনে বিএনপির প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী মো. আওরঙ্গজেব বেলাল ছাতা প্রতীকে ৪৬ হাজার ৫১৫ ভোট পেয়েছেন।
ময়মনসিংহ-৯
ময়মনসিংহ-৯ আসনে বিএনপির প্রার্থী ইয়াসের খান চৌধুরী পেয়েছেন ৮৫ হাজার ৭৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী এ কে এম আনোয়ারুল ইসলাম ফুলকপি প্রতীকে ৭১ হাজার ১৬৮ ভোট পেয়েছেন।
ময়মনসিংহ-১০
ময়মনসিংহ-১০ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান পেয়েছেন ৭৫ হাজার ৫৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিকুর রহমান হাঁস প্রতীকে ৬৭ হাজার ১৩ ভোট পেয়েছেন।
ময়মনসিংহ-১১
ময়মনসিংহ-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ফখরুদ্দিন আহমেদ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম পেয়েছেন ৬৬ হাজার ১৬ ভোট।
নেত্রকোনা-১
নেত্রকোনা-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের (রিক্সা) প্রার্থী গোলাম রব্বানি পেয়েছেন ৮৭ হাজার ৪৮৮ ভোট।
নেত্রকোনা-২
নেত্রকোনা-২ আসনে বিএনপির প্রার্থী মো. আনোয়ারুল হক পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৩৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মোঃ ফাহিম রহমান খান পাঠান পেয়েছেন ৬৭ হাজার ৩৬৭ ভোট।
নেত্রকোনা-৩
নেত্রকোনা-৩ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালী পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৪৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) দেলোয়ার হোসেন ভুঁঞা পেয়েছেন ৬৮ হাজার ৯৬১ ভোট।
নেত্রকোনা-৪
নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আল-হেলাল পেয়েছেন ৩৯ হাজার ৮৪০ ভোট। এই আসনে লুৎফুজ্জামান বাবর ১ লাখ ২০ হাজার ৯৬১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
নেত্রকোনা-৫
নেত্রকোনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাছুম মোস্তফা পেয়েছেন ৮২ হাজার ১৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আবু তাহের তালুকদার পেয়েছেন ৭৯ হাজার ৪১২ ভোট।
জামালপুর-১
জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৬১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৭ হাজার ৮২০ ভোট।
জামালপুর-২
জামালপুর-২ আসনে বিএনপির প্রার্থী এ. ই. সুলতান মাহমুদ বাবু পেয়েছেন ৯৫ হাজার ৮৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ছামিউল হক পেয়েছেন ৬২ হাজার ৪৩৪ ভোট।
জামালপুর-৩
জামালপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বাবুল পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট। এই আসনে মোস্তাফিজুর রহমান বাবুল ১ লাখ ২৫ হাজার ৯৮২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
জামালপুর-৪
জামালপুর-৪ আসনে বিএনপির প্রার্থী মো. ফরিদুল কবীর তালুকদার পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ আবদুল আউয়াল পেয়েছেন ৪৪ হাজার ৯৪৭ ভোট।
জামালপুর-৫
জামালপুর-৫ আসনে বিএনপির প্রার্থী শাহ মো. ওয়ারেস আলী মামুন পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট।
শেরপুর-১
শেরপুর-১ আসনে জামায়াতের মো. রাশেদুল ইসলাম রাশেদ ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সানসিলা জেবরিন ৭৮ হাজার ৩৪২ ভোট পেয়েছেন।
শেরপুর-২
শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. গোলাম কিবরিয়া ১ লাখ ৮ হাজার ৩৩৫ ভোট পেয়েছেন।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম-১
চট্টগ্রাম-১ আসনে বিএনপি প্রার্থী নূরুল আমিন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াতের মোহাম্মদ ছাইফুর রহমান ৮৪ হাজার ৫৩৮ ভোট পেয়েছেন।
চট্টগ্রাম-৩
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা পেয়েছেন ৭৩ হাজার ৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীন পেয়েছেন ৩৯ হাজার ৬৬২ ভোট।
চট্টগ্রাম-৫
চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. নাছির উদ্দীন পেয়েছেন ৪৬ হাজার ৫৮৯ ভোট।
চট্টগ্রাম-৬
চট্টগ্রাম-৬ আসনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: শাহজাহান মঞ্জু পেয়েছেন ২২ হাজার ১১৮ ভোট।
চট্টগ্রাম-৭
চট্টগ্রাম-৭ আসনে বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এ টি এম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট।
চট্টগ্রাম-৮
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুল আলম পেয়েছেন ৫৩ হাজার ৫৬৪ ভোট।
চট্টগ্রাম-১০
চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী পেয়েছেন ৭৬ হাজার ৯১৯ ভোট।
চট্টগ্রাম-১১
চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ৭৬ হাজার ৮৮১ ভোট।
চট্টগ্রাম-১২
চট্টগ্রাম-১২ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ এনামুল হক ১ লাখ ৩৫ হাজার ৪৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু ২৮ হাজার ৯৯৯ ভোট পেয়েছেন।
চট্টগ্রাম-১৩
চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজাম ১ লাখ ২৬ হাজার ১৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান ৫১ হাজার ৪৫০ ভোট পেয়েছেন।
চট্টগ্রাম-১৪
চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির প্রার্থী জসীম উদ্দীন আহমেদ পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট। তার নিকটতম লিবারেল ডেমোক্রেটিক পার্টির ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। এই আসনে জসীম উদ্দীন আহমেদ ১ হাজার ২৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
চট্টগ্রাম-১৬
চট্টগ্রাম-১৬ আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম ৯৩ হাজার ১৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী ৮৩ হাজার ১০৫ ভোট পেয়েছেন।
কক্সবাজার-১
কক্সবাজার-১ আসনে বিএনপির সালাহউদ্দিন আহমদ ২ লাখ ২২ হাজার ১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ ১ লাখ ২৯ হাজার ৭২৮ ভোট পেয়েছেন।
কক্সবাজার-৩
কক্সবাজার-৩ আসনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শহীদুল আলম (বাহাদুর) ১ লাখ ৬১ হাজার ৮২৭ ভোট পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-১
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির এম এ হান্নান ৬৮ হাজার ৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম এ কে এম কামরুজ্জামান পেয়েছেন ৩৫ হাজার ২২০ ভোট। জামায়াত প্রার্থী এ কে এম আমিনুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ৪৩০ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-২
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জুনায়েদ আল হাবীব ৮০ হাজার ৪৩৪ ভোট পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব পেয়েছেন ২ লাখ ৯ হাজার ৬৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী আতাউল্লাহ ৬২ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৪
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আতাউর রহমান সরকার পেয়েছেন ৯১ হাজার ৭৯৬ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৫
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপি প্রার্থী মো. আব্দুল মান্নান ৮৫ হাজার ৭৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম ফুটবল প্রতীকের স্বতন্ত্র কাজী নাজমুল হোসেন পেয়েছেন ৮৪ হাজার ৯০৮ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৬
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ৯৫ হাজার ৩৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াত প্রার্থী মো. মহসিন পেয়েছেন ৩৯ হাজার ৯৭৬ ভোট।
চাঁদপুর-১
চাঁদপুর-১ আসনে বিএনপির প্রার্থী আ. ন. ম এহছানুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমাদ পেয়েছেন ৭০ হাজার ৩৬৮ ভোট।
চাঁদপুর-২
চাঁদপুর-২ আসনে বিএনপির প্রার্থী মো. জালাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৫০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী মো. বিল্লাল হোসেন পেয়েছেন ৫৭ হাজার ৪৭৩ ভোট।
চাঁদপুর-৩
চাঁদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৪০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহজাহান মিয়া পেয়েছেন ১ লাখ ৮৬৮ ভোট।
চাঁদপুর-৪
চাঁদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হান্নান পেয়েছেন ৭৪ হাজার ১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৯ হাজার ১৫৫ ভোট।
চাঁদপুর-৫
চাঁদপুর-৫ আসনে বিএনপির প্রার্থী মো. মমিনুল হক পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৪০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী মো. নেয়ামুল বশির পেয়েছেন ৭৫ হাজার ৬৬০ ভোট।
লক্ষ্মীপুর-১
লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মো. শাহাদাত হোসেন পেয়েছেন ৮৬ হাজার ৮১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. মাহবুব আলম পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট।
লক্ষ্মীপুর-২
লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী মো. আবুল খায়ের ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এম, এ, ট, এম, রুহুল আমিন ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৯৮ ভোট।
লক্ষ্মীপুর-৩
লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮০২ ভোট।
লক্ষ্মীপুর-৪
লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির প্রার্থী এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজাম) পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: অশরাফুর রহমান হাফিজউল্ল্যাহ পেয়েছেন ৭৩ হাজার ৭৫৬ ভোট।
ফেনী-১
ফেনী-১ আসনে বিএনপির মুন্সি রফিকুল আলম ১ লাখ ১৯ হাজার ৯০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াত প্রার্থী এস এম কামাল উদ্দীন পেয়েছেন ৮৫ হাজার ৬১৫ ভোট।
ফেনী-২
ফেনী-২ আসনে বিএনপির প্রার্থী জয়নাল আবদীন পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া পেয়েছেন ৮০ হাজার ৫৮ ভোট।
ফেনী-৩
ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট।
ভোলা-১
ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এর প্রার্থী আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: নজরুল ইসলাম পেয়েছেন ৭৫ হাজার ৩৩৭ ভোট।
ভোলা-২
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৫ ভোট। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ ফজলুল করিম ভোট পেয়েছেন ৯৩ হাজার ৭০৩ ভোট।
ভোলা-৩
ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী মুহা: নিজামুল হক পেয়েছেন ৫৭ হাজার ৩৫১ ভোট।
ভোলা-৪
ভোলা-৪ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোস্তফা কামাল পেয়েছেন ৮১ হাজার ৪৩৭ ভোট।
কুমিল্লা-১
কুমিল্লা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মো. মনিরুজ্জামান ৯৪ হাজার ৮৪৫ ভোট পেয়েছেন।
কুমিল্লা-২
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থী মো. সেলিম ভূঁইয়া পেয়েছেন ৭৭ হাজার ৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নাজিম উদ্দিন ৫৩ হাজার ৩৮৪ ভোট পেয়েছেন।
কুমিল্লা-৩
কুমিল্লা-৩ আসনে বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইউসুফ সোহেল ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট পেয়েছেন।
কুমিল্লা-৪
কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রার্থী মো. আবুল হাসনাত পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৫৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মো: আ: জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৮৮৫ ভোট।
কুমিল্লা-৫
কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী মো. জসীম উদ্দিন পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোবারক হোসাইন পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট।
কুমিল্লা-৬
কুমিল্লা-৬ আসনে বিএনপির মো. মনিরুল হক চৌধুরী পেয়েছেন ২ লাখ ১ হাজার ৭০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ ১ লাখ ১৯ হাজার ৮৫১ ভোট পেয়েছেন।
কুমিল্লা-৭
কুমিল্লা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম পেয়েছেন ৯১ হাজার ৬০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রেদোয়ান আহমেদ ৪৮ হাজার ৫০৯ ভোট পেয়েছেন।
কুমিল্লা-৮
কুমিল্লা-৮ আসনে বিএনপির জাকারিয়া তাহের পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. শফিকুল আলম হেলাল ৪৫ হাজার ৯১ ভোট পেয়েছেন।
কুমিল্লা-৯
কুমিল্লা-৯ আসনে বিএনপির মো. আবুল কালাম পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দীকি ১ লাখ ১৮ হাজার ৯৬১ ভোট পেয়েছেন।
কুমিল্লা-১০
কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত ১ লাখ ২৩ হাজার ৭৩৩ ভোট পেয়েছেন।
কুমিল্লা-১১
কুমিল্লা-১১ আসনে জামায়াতের প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. কামরুল হুদা ৭৬ হাজার ৬৩৮ ভোট পেয়েছেন।
নোয়াখালী-১
নোয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী এ. এম. মাহবুব উদ্দিন পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ছাইফ উল্যাহ ৯৮ হাজার ৩৬ ভোট পেয়েছেন।
নোয়াখালী-২
নোয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুক পেয়েছেন ৮৩ হাজার ৯৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার ৬৭ হাজার ৫৪ ভোট পেয়েছেন।
নোয়াখালী-৩
নোয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী মো. বরকত উল্লাহ বুলু পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. বোরহান উদ্দিন ১ লাখ ২৩ হাজার ৯৪১ ভোট পেয়েছেন।
নোয়াখালী-৪
নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী মো. শাহজাহান পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইসহাক খন্দকার ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট পেয়েছেন।
নোয়াখালী-৫
নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ বেলায়েত হোসেন ১ লাখ ২০ হাজার ৪৫৩ ভোট পেয়েছেন।
নোয়াখালী-৬
নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদ পেয়েছেন ৯১ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান ৬৪ হাজার ২১ ভোট পেয়েছেন।
বান্দরবান
বান্দরবানে বিএনপির সাচিং প্রু ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম এনসিপির প্রার্থী আবু সাঈদ মো. সুজা উদ্দিন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।
রাঙ্গামাটি
রাঙ্গামাটিতে বিএনপির দীপেন দেওয়ান ২ লাখ ১ হাজার ৫৪৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ৩১ হাজার ২২২ ভোট পেয়েছেন।
খাগড়াছড়ি
খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামায়াতের এয়াকুব আলী পেয়েছেন ৫৮ হাজার ৫৪৫ ভোট।
রাজশাহী বিভাগ
রাজশাহী-১
রাজশাহী-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মুজিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শরীফ উদ্দীন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট পেয়েছেন।
রাজশাহী-২
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মো. মিজানুর রহমান মিনু পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ১ লাখ ৩৭০ ভোট পেয়েছেন।
রাজশাহী-৩
রাজশাহী-৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ শফিকুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবুল কালাম আজাদ ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট পেয়েছেন।
রাজশাহী-৪
রাজশাহী-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বারী সরদার পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডি. এম. ডি. জিয়াউর রহমান ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট পেয়েছেন।
রাজশাহী-৫
রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মনজুর রহমান ৭৩ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন।
রাজশাহী-৬
রাজশাহী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. আবু সাইদ চাঁদ পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নাজমুল হক ৯২ হাজার ৯৬৫ ভোট পেয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-২
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মু. মিজানুর রহমান ১ লাখ ৭১ হাজার ২২৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট। এই আসনে মু. মিজানুর রহমান ১৬ হাজার ১০৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. হারুনুর রশীদ পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩৭ ভোট। এই আসনে মো. নুরুল ইসলাম ৬২ হাজার ৬০৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
পাবনা-১
পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৯৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শামসুর রহমান ১ লাখ ৪ হাজার ২৪৫ ভোট পেয়েছেন।
পাবনা-২
পাবনা-২ আসনে বিএনপির প্রার্থী এ, কে, এম, সেলিম রেজা হাবিব পেয়েছেন ২ লাখ ১৫ হাজার ৪০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: হেসাব উদ্দিন পেয়েছেন ৭৭ হাজার ২৪২ ভোট।
পাবনা-৩
পাবনা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আলী আছগর পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোঃ হাসান জাকির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।
সিরাজগঞ্জ-১
সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহিনুর আলম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৮১৫ ভোট। এই আসনে সেলিম রেজা ৭ হাজার ৭৯৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
সিরাজগঞ্জ-২
সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট।
সিরাজগঞ্জ-৩
সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী মো. আয়নুল হক ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহা. আব্দুর রউফ সরকার পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট।
সিরাজগঞ্জ-৪
সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত প্রার্থী মো. রফিকুল ইসলাম খান ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি এম আকবর আলী ৫৯৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে।
সিরাজগঞ্জ-৫
সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী মো. আমিরুল ইসলাম খান ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জামায়াত প্রার্থী মো. আলী আলম ১ লাখ ৬ হাজার ৮০৫ ভোট পেয়েছেন।
সিরাজগঞ্জ-৬
সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী এম. এ. মুহিত পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ শাপলা কলি প্রতীকে ১ লাখ ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।
জয়পুরহাট-১
জামায়াত প্রার্থী মো. ফজলুর রহমান সাঈদ জয়পুরহাট-১ আসনে জয়ী হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ১৯২ ভোট পেয়ে। তার নিকটতম প্রার্থী বিএনপির মো. মাসুদ রানা প্রধান পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৩০৯ ভোট।
জয়পুরহাট-২
বিএনপি প্রার্থী মো. আব্দুল বারী জয়পুরহাট-২ আসনে জয়ী হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট পেয়ে। তার নিকটতম প্রার্থী জামায়াত প্রার্থী পেয়েছেন এস এম রাশেদুল আলম ৯২ হাজার ৫১৭ ভোট।
নাটোর-১
নাটোর-১ আসনে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বিএনপির ফারজানা শারমীন জয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াত প্রার্থী মো. আবুল কালাম আজাদ ৯০ হাজার ৫৬৮ ভোট পেয়েছেন।
নাটোর-২
নাটোর-২ আসনে বিএনপির এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ১ লাখ ৬২ হাজার ৮৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জামায়াত প্রার্থী মো. ইউনূস আলী ১ লাখ ৩০ হাজার ৬৬ ভোট পেয়েছেন।
নাটোর-৩
নাটোর-৩ আসনে বিএনপির মো. আনোয়ারুল ইসলাম ১ লাখ ১৯ হাজার ৭৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. দাউদার মাহমুদ ৬৬ হাজার ৪৯২ ভোট পেয়েছেন।
নাটোর-৪
নাটোর-৪ আসনে বিএনপির মো. আব্দুল আজিজ ১ লাখ ৭০ হাজার ৫৫১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াত প্রার্থী মো. আব্দুল হাকিম ১ লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট পেয়েছেন।
নওগাঁ-১
নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহা. মাহবুবুল আলম ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট পেয়েছেন।
নওগাঁ-২
নওগাঁ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনামুল হক পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. সামসুজ্জোহা খান ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট পেয়েছেন।
নওগাঁ-৩
নওগাঁ-৩ আসনে বিএনপির প্রার্থী মো. ফজলে হুদা পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৮৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. মাহফুজুর রহমান ১ লাখ ১৯ হাজার ৪২১ ভোট পেয়েছেন।
নওগাঁ-৪
নওগাঁ-৪ আসনে বিএনপির প্রার্থী ইকরামুল বারী টিপু পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. আব্দুর রাকিব ৯৭ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন।
নওগাঁ-৫
নওগাঁ-৫ আসনে বিএনপির প্রার্থী মো. জাহিদুল ইসলাম ধলু পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৩৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবু সাদাত মো. সায়েম ১ লাখ ৪ হাজার ৭৪৭ ভোট পেয়েছেন।
নওগাঁ-৬
নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. খবিরুল ইসলাম ৯৭ হাজার ৬২৯ ভোট পেয়েছেন।
বগুড়া-২
বগুড়া-২ আসনে বিএনপির মীর শাহে আলম ভোট পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুম্মামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট।
বগুড়া-৩
বগুড়া-৩ আসনে বিএনপির আব্দুল মহিত তালুকদার পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মূর মোহাম্মদ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৬ ভোট।
বগুড়া-৫
বগুড়া-৪ আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ পেয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট।
খুলনা বিভাগ
খুলনা-১
খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী আমীর এজাজ খান পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট।
খুলনা-৩
খুলনা-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী রকিবুল ইসলাম পেয়েছেন ৭৪ হাজার ৮৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান পেয়েছেন ৬৬ হাজার ১০ ভোট।
খুলনা-৪
খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী এসকে আজিজুর বারী পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসাইন পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৩০ ভোট।
খুলনা-৬
খুলনা-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৭২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী এস এম মনিরুল হাসান (বাপ্পী) পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭৯০ ভোট।
ঝিনাইদহ-১
ঝিনাইদহ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী মো: আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবু ছালেহ মো: মতিউর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৫৫ ভোট।
ঝিনাইদহ-২
ঝিনাইদহ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আজম মো: আবু বকর পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৭০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী মো: আব্দুল মজিদ পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৮৪ ভোট।
ঝিনাইদহ-৩
ঝিনাইদহ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: মতিয়ার রহমান পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৮৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮২৯ ভোট।
ঝিনাইদহ-৪
ঝিনাইদহ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: আবু তালিব পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো: সাইদুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৭৭ হাজার ১০৪ ভোট।
বাগেরহাট-১
বাগেরহাট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ মশিউর রহমান খান পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৫২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩২৩ ভোট।
বাগেরহাট-২
বাগেরহাট-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ মনজুরুল হক পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬ হাজার ৪০৯ ভোট।
সাতক্ষীরা-১
সাতক্ষীরা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো. ইজ্জত উল্লাহ পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোঃ হাবিবুল ইসলাম হাবিব ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ ভোট পেয়েছেন।
সাতক্ষীরা-২
সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আব্দুল খালেক পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২৯৩ ভোট। এই আসনে আব্দুল খালেক ১ লাখ ৫০ হাজার ৬৬৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
সাতক্ষীরা-৩
সাতক্ষীরা-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহা. রবিউল বাশার পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৭৯ ভোট। এই আসনে রবিউল বাশার ৭৮ হাজার ৮৫৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
সাতক্ষীরা-৪
সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জি. এম. নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৫ হাজার ৪২৬ ভোট। এই আসনে জি. এম. নজরুল ইসলাম ২১ হাজার ৪৮৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
নড়াইল-১
নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম পেয়েছেন ৯৯ হাজার ৯৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ওবায়দুল্লাহ পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট।
মাগুরা-১
মাগুরা-১ আসনে বিএনপির প্রার্থী মো. মনোয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিন ৮৯ হাজার ৬৯১ ভোট পেয়েছেন।
মাগুরা-২
মাগুরা-২ আসনে বিএনপির নিতাই রায় চৌধুরী ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াতের মো. মুশতারশেদ বিল্লাহ ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট পেয়েছেন।
যশোর-১
যশোর-১ আসনে জামায়াতের মুহাম্মদ আজীজুর রহমান ১ লাখ ১৯ হাজার ৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির মো. নূরুজ্জামান লিটন ৯৩ হাজার ৫৪২ ভোট পেয়েছেন।
যশোর-২
যশোর-২ আসনে জামায়াতের মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ ১ লাখ ৮০ হাজার ৯৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির মোছা. সাবিরা সুলতানা ১ লাখ ৪৬ হাজার ৪৪৭ ভোট পেয়েছেন।
যশোর-৩
যশোর -৩ আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত পেয়েছেন ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আব্দুল কাদের পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট।
যশোর-৪
যশোর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোঃ গোলাম রছুল পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মতিয়ার রহমান ফারাজী ১ লাখ ৩১ হাজার ৯১৭ ভোট পেয়েছেন।
যশোর-৫
যশোর-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী গাজী এনামুল হক পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শহীদ মোঃ ইকবাল হোসেন (কলস প্রতীক) ৮৫ হাজার ৪৫ ভোট পেয়েছেন।
যশোর-৬
যশোর-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোঃ মোক্তার আলী পেয়েছেন ৯২ হাজার ২৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোঃ আবুল হোসেন আজাদ ৮০ হাজার ১৪১ ভোট পেয়েছেন।
চুয়াডাঙ্গা-১
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের মো. মাসুদ পারভেজ ২ লাখ ১১ হাজার ৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির মো. শরীফুজ্জামান ১ লাখ ৫৩ হাজার ১৯৩ ভোট পেয়েছেন।
মেহেরপুর-১
মেহেরপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোঃ তাজউদ্দীন খান পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ২৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাসুদ অরুন ১ লাখ ৫ হাজার ৪৪১ ভোট পেয়েছেন।
মেহেরপুর-২
মেহেরপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোঃ নাজমুল হুদা পেয়েছেন ৯৬ হাজার ৩০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোঃ আমজাদ হোসেন ৮৫ হাজার ৯৮৮ ভোট পেয়েছেন।
কুষ্টিয়া-২
কুষ্টিয়া-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: আব্দুল গফুর পেয়েছেন ১ লাখ ৯২ হাজার ৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২১ ভোট।
কুষ্টিয়া-৪
কুষ্টিয়া-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো. আফজাল হোসেন পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ২০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী ১ লাখ ৩৯ হাজার ৬০৩ ভোট পেয়েছেন।
বরিশাল বিভাগ
বরিশাল-১
বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন পেয়েছেন ১ লাখ ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. কামরুল ইসলাম খান ৪৬ হাজার ২৬৩ ভোট পেয়েছেন।
বরিশাল-২
বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৬২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল মান্নান ৭৪ হাজার ৮২ ভোট পেয়েছেন।
বরিশাল-৩
বরিশাল-৩ আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবেদীন পেয়েছেন ৮০ হাজার ৯৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী ঈগল প্রতীকে ৬১ হাজার ১৯২ ভোট পেয়েছেন।
বরিশাল-৪
বরিশাল-৪ আসনে বিএনপির প্রার্থী মো. রাজিব আহসান পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল জব্বার ৭৪ হাজার ৬৮৪ ভোট পেয়েছেন।
বরিশাল-৫
বরিশাল-৫ আসনে বিএনপির প্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম হাতপাখা প্রতীকে ৯৫ হাজার ৪৪ ভোট পেয়েছেন।
বরিশাল-৬
বরিশাল-৬ আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান পেয়েছেন ৮২ হাজার ২১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহমুদুন্নবী ৫৫ হাজার ৯৮৮ ভোট পেয়েছেন।
ঝালকাঠি-১
ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল পেয়েছেন ৬২ হাজার ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ফয়জুল হক পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট। এই আসনে রফিকুল ইসলাম জামাল ৬ হাজার ৮৯০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
ঝালকাঠি-২
ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম নেয়ামুল করিম পেয়েছেন ৭০ হাজার ৫৫৬ ভোট। এই আসনে ইসরাত সুলতানা ৪২ হাজার ৮৬৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
পটুয়াখালী-২
পটুয়াখালী-২ আসনে জামায়াতের মো. শফিকুল ইসলাম ১ লাখ ৭৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি প্রার্থী মো. সহিদুল আলম তালুকদার ৭২ হাজার ৬৭৬ ভোট পেয়েছেন।
পটুয়াখালী-৩
পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদ প্রার্থী নূরুল হক নুর ৯৭ হাজার ৩২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন ৮১ হাজার ৩৬১ ভোট পেয়েছেন।
পটুয়াখালী-৪
পটুয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন ১ লাখ ২৪ হাজার ১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোস্তাফিজুর রহমান ৭০ হাজার ১২৭ ভোট পেয়েছেন।
পিরোজপুর-১
পিরোজপুর-১ আসনে জামায়াতের মাসুদ সাঈদী ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির আলমগীর হোসেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট পেয়েছেন।
পিরোজপুর-২
পিরোজপুর-২ আসনে বিএনপির আহম্মদ সোহেল মনজুর ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াত প্রার্থী শামীম সাঈদী ৯৬ হাজার ৮৯৭ ভোট পেয়েছেন।
পিরোজপুর-৩
পিরোজপুর-৩ আসনে বিএনপির মো. রুহুল আমিন দুলাল ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম এনসিপির মো. শামীম হামিদী ৩৬ হাজার ৬১৬ ভোট পেয়েছেন।
বরগুনা-১
বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওলি উল্লাহ ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট পেয়েছেন।
বরগুনা-২
বরগুনা-২ আসনে বিএনপির মো. নূরুল ইসলাম ৯০ হাজার ৬৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াত প্রার্থী ডা. সুলতান আহমদ ৮৫ হাজার ২৪৭ ভোট পেয়েছেন।
সিলেট বিভাগ
হবিগঞ্জ-১
হবিগঞ্জ-১ আসনে বিএনপির রেজা কিবরিয়া ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম ৫৬ হাজার ১৩২ ভোট পেয়েছেন।
হবিগঞ্জ-৩
হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মো. জি কে গাউস ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াত প্রার্থী কাজী মহসিন আহমদ ৪৫ হাজার ৫৬৮ ভোট পেয়েছেন।
হবিগঞ্জ-৪
হবিগঞ্জ-৪ আসনে বিএনপির এস এম ফয়সাল ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন ৮৪ হাজার ৩২৩ ভোট পেয়েছেন।
রংপুর
দিনাজপুর-১
এই আসনে বিএনপির মো. মঞ্জুরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৩১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৭ ৪৮১ ভোট।
ঠাকুরগাঁও-২
ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির মো. আব্দুস সালাম পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট।
পুরো ফল দেখতে ক্লিক করুন
