2.7 C
New York

গাজীপুরে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

নিহত ইলিয়াস (২৫) উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি এলাকার শরীফ মিয়ার ছেলে। 

আজ রোববার দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের কোরুইল্লার টেক ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে কোরুইল্লার টেক ব্রিজের নিচে পানিতে একজনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলিয়াসকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।’

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে এবং দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।

Related Articles

Latest Articles