2.7 C
New York

কুমিল্লা-৪ আসনে ভোটকেন্দ্রের সামনে বিশৃঙ্খলা, ৮ জনের ২ দিন করে কারাদণ্ড

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের একটি ভোটকেন্দ্রের সামনে বিশৃঙ্খলা করার অপরাধে আটজনের প্রত্যেককে দুই দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে উপজেলার দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের পদ্মকোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াত ও স্থানীয় বিএনপির সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দণ্ডপ্রাপ্ত আটজন এনসিপি, জামায়াত ও স্থানীয় বিএনপি সমর্থক। তবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।

‘তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিল। ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে আটজনের প্রত্যেককে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন,’ বলেন মনিরুজ্জামান।

Related Articles

Latest Articles