-0.3 C
New York

দেশে পৌঁছালো প্রবাসীদের ১ লাখ ৪৫ হাজার ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীদের ১ লাখ ৪৪ হাজার ৮৬০টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে।

আজ শনিবার নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানায়।

ইসি জানায়, বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৫ লাখ ১৮ হাজার ৩৪৫টি ব্যালট গ্রহণ করেছেন তারা।

এর মধ্যে ভোট দিয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন প্রবাসী এবং ৪ লাখ ১০ হাজার ৯২৮ জন তাদের ব্যালট বিভিন্ন পোস্ট অফিসে জমা দিয়েছেন। এখন পর্যন্ত সেই ব্যালটগুলোর মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৮৬০টি দেশে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

অন্যদিকে, দেশের ভেতরে অবস্থানরত ভোটারদের জন্য ইসি ৫ লাখ ১৮ হাজার ৬০৩টি পোস্টাল ব্যালট পাঠিয়েছে। এর মধ্যে ৭ হাজার ৩৬৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। তাদের মধ্যে ৪ হাজার ৯০২ জন ভোট দিয়েছেন এবং ২ হাজার ৩৯৪ জন ভোটার পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নির্ধারিত অ্যাপ ব্যবহার করে ১৫ লাখ ৩০ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন।

Related Articles

Latest Articles