2.1 C
New York

নির্বাচিত হলে গার্মেন্টস শিল্পের মতো নতুন আরও শিল্প আনবো: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ফজরের আগেই কেন্দ্রের সামনে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘যার যার ভোটকেন্দ্রের সামনে গিয়ে জামাত করে ফজর পড়বেন। যাতে আগে থেকে ওইখানে কেউ অবস্থান নিতে না পারে।’

তিনি আরও বলেন, ‘গত ১৫-১৬ বছর আপনারা দেখেছেন, কীভাবে এই এলাকায়, সারা বাংলাদেশে ভোটের অধিকার ডাকাতি করে নিয়ে গিয়েছিল।’

গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে আজ বুধবার ভোররাত সাড়ে ১২টা নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।

দেশে পোশাক শিল্প, জনশক্তি রপ্তানি ও বিনামূল্যে শিক্ষার প্রচলতে বিএনপির ভূমিকা উল্লেখ করে তারেক বলেন, ‘গাজীপুর শিল্প নগরী। এটা শুধুই শিল্প নগরী নয়, এটা হচ্ছে বাংলাদেশে গার্মেন্টসের রাজধানী। এখানে লাখ লাখ মা-বোনেরা কাজ করে।’

নির্বাচিত হলে বিএনপির অনেক পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, গার্মেন্টস শিল্পের মতো নতুন আরও শিল্প আনবো। যেখানে আমাদের আরও বেশি মা-বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তরুণ ভাই-বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

‘খেটে খাওয়া মায়েদের জন্য একটা ফ্যামিলি কার্ড দিবো। এছাড়া গাজীপুরের বিভিন্ন জায়গায় কৃষক আছে, আমরা কৃষক ভাইদের সহযোগিতা করতে চাই। কৃষকদের জন্য আমরা একটা কৃষক কার্ড তৈরি করেছি,’ যোগ করেন তিনি।

সব শিল্প প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার করার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘জয়দেবপুর রেলক্রসিংয়ে ওভার পাস নির্মাণ করব, এতে যানজট নিরসন হবে।’

এ সময় তুরাগ, লবণদহ, চিলাই খাল খননের প্রতিশ্রুতিও দেন বিএনপির এই শীর্ষ নেতা।

Related Articles

Latest Articles