রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশনে নকল আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তুসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে আটক হওয়া ওই যুবক যাত্রাবাড়ীর একটি মাদ্রাসার ছাত্র বলে জানিয়েছে পুলিশ।
এমআরটি (ম্যাস র্যাপিড ট্রানজিট পুলিশ) পুলিশের পরিদর্শক মোহাম্মদ সোহেল চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, আজ স্টেশনে নিয়মিত তল্লাশির সময় ওই যুবকের কাছে আগ্নেয়াস্ত্রের মতো দেখতে একটি বস্তু পাওয়া যায়। পরে সেটি জব্দ করে তাকে আটক করা হয়।
তিনি বলেন, উদ্ধার করা বস্তুটি দেখতে আগ্নেয়াস্ত্রের মতো হলেও এটি নকল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক পুলিশকে জানান, তিনি মতিঝিলে যাওয়ার উদ্দেশ্যে শাহবাগ মেট্রো স্টেশনে এসেছিলেন।
