0.7 C
New York

পেসারদের দাপটে দুই রেকর্ড গড়ে জিতে শুরু জিম্বাবুয়ের

বোলিংয়ের শুরুতে সাফল্য এনে সুর বেঁধে দিলেন ব্লেসিং মুজারাবানি। পাশাপাশি তোপ দাগলেন রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স। জবাব খুঁজে না পেয়ে কোনোমতে একশ পেরিয়ে অলআউট হলো ওমান। পেসারদের নৈপুণ্যে পাওয়া সহজ লক্ষ্য অনায়াসে পেরিয়ে জিতল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনার সঙ্গে দুটি রেকর্ডও গড়ল দলটি।

সোমবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ‘বি’ গ্রুপের ম্যাচে ৮ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে। টস জিতে ওমানকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৯.৫ ওভারে মাত্র ১০৩ রানে গুটিয়ে দেওয়ার পর ৩৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটের বিবেচনায় জিম্বাবুয়ের সবচেয়ে বড় জয়ের রেকর্ড এটি। এর আগে ২০১৪ সালের আসরে সিলেটে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছিল তারা। শুধু তাই নয়, বল বাকি থাকার হিসাবেও জিম্বাবুয়ে পেয়েছে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ ব্যবধানে জয়। ৩৮ বল হাতে রেখে জয়ের আগের কীর্তিটিও ছিল আরব আমিরাতের বিপক্ষে ওই ম্যাচেই।

বিস্তারিত আসছে…

Related Articles

Latest Articles