0.6 C
New York

সাবেক সচিব শহীদ খানের ৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

সাবেক সচিব আবু আলম মো. শহীদ খানের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি বিশেষ আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তথ্য অনুযায়ী, এই চারটি অ্যাকাউন্টে মোট ৫ লাখ ৪৬ হাজার টাকা রয়েছে।

আজ রোববার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ কোর্টের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের পিটিশনের ভিত্তিতে এ আদেশ দেন বিচারক।

আদালত বেঞ্চের সহকারী রিয়াজ হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের আবেদন অনুযায়ী, শহীদ খান দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তদন্তের আওতায় আছেন।

আবেদনে বলা হয়েছে, তদন্তের সময় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, শহীদ খান এই অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার  চেষ্টা করছেন। তাই সঠিক ও ন্যায্য তদন্তের স্বার্থে তাকে এ কাজ থেকে বিরত রাখতে আদালতের আদেশ প্রয়োজন।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি একই আদালত শহীদ খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

Related Articles

Latest Articles