0.8 C
New York

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’ মামলায় বঙ্গভবন কর্মকর্তার জামিন

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা মামলায় বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারে আলমকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বৃহস্পতিবার জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন।

আদালতে কর্মরত এক পুলিশ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।  

এর আগে দিনের শুরুতে বঙ্গভবনের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে কারাগারে পাঠানোর আবেদন জানানো হয়।

দুপুর ৩টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে বুলেটপ্রুফ ভেস্ট পরিয়ে ছরওয়ারে আলমকে আদালত কক্ষে নেওয়া হয়।

শুনানির সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

সরওয়ার আলম আদালতকে জানান, মঙ্গলবার রাতে গোয়েন্দারা তাকে তুলে নিয়ে যান।

তিনি বলেন, ‘আমি কোনো কিছুর সঙ্গে জড়িত নই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা চেয়েছে, আমি সবই দিয়েছি।’

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম গতকাল সাইবার নিরাপত্তা অধ্যাদেশে হাতিরঝিল থানায় সরওয়ার আলমের বিরুদ্ধে মামলাটি করেন।

গত ৩১ জানুয়ারি শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে দেওয়া একটি পোস্ট থেকে বিতর্কের সূত্রপাত হয়।

ওই পোস্টে বলা হয়, নারীদের নেতৃত্বে থাকা উচিত নয় এবং ঘরের বাইরে কাজ করা নারীদের বিষয়টিকে ‘আরেক ধরনের পতিতাবৃত্তি’ হিসেবে উল্লেখ করা হয়।

এসব বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

জামায়াতে ইসলামী অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে দাবি করে পোস্টটি অস্বীকার করে।

এ ঘটনায় ১ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরে দলের মগবাজার কার্যালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে জামায়াতের আইটি সেল সদস্যরা দাবি করেন, ছরওয়ারে আলমের সঙ্গে যুক্ত সরকারি একটি ই-মেইল ব্যবহার করে হ্যাকটি করা হয়েছে।

Related Articles

Latest Articles