0.7 C
New York

উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দু-এক দিনের মধ্যে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই সরকারের মেয়াদকালেই উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ করা হবে।

আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

শফিকুল আলম বলেন, আমি আবারও বলছি—একজন বা দুজন ছাড়া সবাই তাদের সম্পদ বিবরণী জমা দিয়েছেন। এক–দুদিনের মধ্যেই এগুলো প্রকাশ করা হবে।

বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১ জন। এ ছাড়া আরও নয়জন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করছেন।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো বিবরণী প্রকাশ করা হয়নি।

আগামীকাল অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক শেষ কার্যদিবস।

Related Articles

Latest Articles