0.6 C
New York

২৯ রানের চাহিদা ৯ বলে মিলিয়ে পাকিস্তানকে জেতালেন ফাহিম

লক্ষ্য তাড়ায় শক্ত ভিত তৈরির পর খেই হারিয়ে ফেলল পাকিস্তান। মাত্র ১৬ রানের মধ্যে তাদের ৫ উইকেট তুলে লড়াই জমিয়ে তুলল নেদারল্যান্ডস। তবে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান এরপর দেখাল সেই তকমা কেন ঐতিহাসিকভাবে তাদের গায়ে সেঁটে আছে। শেষ দুই ওভারে ২৯ রানের চাহিদা ফাহিম আশরাফের তাণ্ডবে ৯ বলেই মিলিয়ে ফেলল তারা।

শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় ডাচরা। জবাবে ৭ উইকেট খুইয়ে মাত্র ৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় সালমান আগার দল।

আটে নামা ফাহিম খেলেন ২৯ রানের ম্যাচজয়ী বিস্ফোরক ইনিংস। স্রেফ ১১ বল মোকাবিলায় তিনি হাঁকান দুটি চার ও তিনটি ছক্কা। নেদারল্যান্ডসের পেসার লোগান ফন বিকের করা ১৯তম ওভারে তিনটি ছক্কা ও একটি চারসহ মোট ২৪ রান আনেন তিনি। তারপর শেষ ওভারে বাস ডি লিডিকে চার মেরে ইতি টানেন ম্যাচের।

বাগে পেয়েও শক্তিশালী পাকিস্তানকে হারাতে না পারায় নিজেদেরকে দুর্ভাগা ভাবতেই পারে ডাচরা। চরম উত্তেজনাপূর্ণ সময়ের ১৯তম ওভারের দ্বিতীয় বলে ফাহিমকে সাজঘরে ফেরানোর সুযোগ এসেছিল স্কট এডওয়ার্ডসের দলের। কিন্তু লং-অফে ক্যাচ হাতে জমাতে ব্যর্থ হন ম্যাক্স ও’ডাউড। জীবন পাওয়া ফাহিম এরপর আর কোনো ভুল করেননি।

বিস্তারিত আসছে…

Related Articles

Latest Articles