বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীকাল শুক্রবার রাজধানীতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে।
দলটির এক নেতা আজ বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, আগামীকাল বিকেল ৩টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এদিকে আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনের সামনে দলের চূড়ান্ত নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ বিকেলে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই সমাবেশে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। সমাবেশটি দুপুর ২টায় শুরু হবে।
