-1 C
New York

ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে।

হরিণাকুণ্ডু আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, রঘুনাথপুর ইউনিয়নের মন্ডলতলা গ্রামের একটি বাড়ির পাশের খড়ের গাদার ভেতরে ককটেলগুলো লুকিয়ে রাখা ছিল। আজ শনিবার ভোররাত ১টার দিকে সেগুলো উদ্ধার করা হয়।

হরিণাকুণ্ডু আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর মনোয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মন্ডলতলা গ্রামে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রিয়াজ উদ্দিনের বাড়ির পাশের একটি খড়ের গাদা থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়।

ককটেলগুলো হরিণাকুণ্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় দ্য ডেইলি স্টারকে বলেন, রাতের যৌথবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১২টি ককটেল আর্মি ক্যাম্প থেকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Latest Articles