-1.3 C
New York

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলাতঙ্কের টিকাদান ও বন্ধ্যাত্বকরণ কার্যক্রম সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কুকুর ও বিড়ালের জলাতঙ্কের টিকাদান ও বন্ধ্যাত্বকরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

অ্যানিমেল ওয়েলফেয়ার টিম অব ঢাকা ইউনিভার্সিটি উদ্যোগে এবং জগন্নাথ হল ছাত্র সংসদের সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হয়।

গত ২৫ জানুয়ারি শুরু হওয়া এ কর্মসূচি আজ শনিবার শেষ হয়েছে।

সংগঠনটির সমন্বয়ক মিশকাত তানিশা বলেন, আমরা এই কার্যক্রমটি বাস্তবায়ন করেছি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ এবং এমন একটি পরিবেশ গড়ে তোলার জন্য যেখানে মানুষ ও প্রকৃতি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।

আয়োজকরা আরও জানান, সব প্রক্রিয়া অভিজ্ঞ ও নিবন্ধিত পশুচিকিৎসকদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। প্রাণীদের কল্যাণ নিশ্চিত করতে এবং জনসাধারণের নিরাপত্তা রক্ষায় এই কার্যক্রমটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিকিৎসা, নৈতিক ও নিরাপত্তা মান অনুসরণ করে পরিচালিত হয়েছে।

Related Articles

Latest Articles