27.5 C
Dhaka

হামলায় ইরানের ৪৮ নেতা নিহত: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৪৮ নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আজ রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। 

সংবাদ মাধ্যম আল জাজিরার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। 

ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আমরা যে সাফল্য পাচ্ছি তা কেউ বিশ্বাস করতে পারছে না। এক ধাক্কায় ৪৮ জন নেতা মারা গেছেন এবং এটি দ্রুত এগিয়ে চলেছে।’ 

প্রতিবেদনে ‘সিএনবিসি’ ও ‘দ্য আটলান্টিক’কে দেওয়া ট্রাম্পের অপর দুটি সাক্ষাৎকারের তথ্যও তুলে ধরা হয়। 

সিএনবিসিকে ট্রাম্প বলেন, ‘আমরা কেবল আমাদের জন্য নয়, বিশ্বের জন্য কাজ করছি।’

সবকিছু নির্ধারিত সময়ের আগেই হচ্ছে উল্লেখ করে পরিস্থিতি ইতিবাচকভাবে এগুচ্ছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। 

অন্যদিকে দ্য আটলান্টিককে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সম্ভাব্য পরবর্তী নেতাদের সঙ্গে তিনি কথা বলতে আগ্রহী। 

তিনি বলেন, ‘তারা কথা বলতে চান এবং আমি রাজি হয়েছি।’

ইরানি নেতাদের এটা আরও আগে করা উচিত ছিল বলে মনে করেন ট্রাম্প। 

তিনি আরও বলেন, ‘তাদের উচিত ছিল যা খুব বাস্তব এবং সহজে করা যায় তা আরও আগে করা।’  

তবে ইরানের নতুন নেতাদের সঙ্গে কখন ও কীভাবে কথা হবে সে বিষয়ে কিছু জানাননি ট্রাম্প। 

Related Articles

Latest Articles