27 C
Dhaka

যুদ্ধের ওপর দুর্যোগ, ইরান কাঁপলো ভূমিকম্পে

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুগপৎ হামলার আজ চতুর্থ দিন। ইতোমধ্যে দেশটিতে দুই ক্ষমতাধর দেশের হামলায় নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে এলো ভূমিকম্পের খবর।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।  

ইরানের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় পারস্য উপসাগর ঘেঁষা গেরাশ অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। 

ইউএসজিএস জানায়, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে (৬ দশমিক ২১ মাইল) ভূমিকম্পের উৎপত্তি হয়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল খনিজসমৃদ্ধ ইরানে যৌথ হামলা শুরু করে। সেদিনই ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান।

পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করে হামলা চালাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেছিলেন, এই যুদ্ধ চার সপ্তাহ বা এর কম সময় পর্যন্ত চলতে পারে। 

তবে এখন তা যেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।

 

Related Articles

Latest Articles