রমজানে অনেকে সঠিক সময়ে অফিস থেকে বের হলেও বাসায় পৌঁছানোর আগেই ইফতারের সময় হয়ে যায়। এমন সব মানুষকে একটু স্বস্তি দিতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে ‘স্বপ্ন’।
ইফতারের আগে ও ইফতারের সময় পথচারী, সাধারণ মানুষ ও খেটে খাওয়া মানুষের জন্য স্বপ্ন’র পক্ষ থেকে খেজুর ও শরবত দেওয়া হচ্ছে। এই আয়োজন চলবে পুরো রমজান মাস জুড়ে।
স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, শহরে ট্রাফিক জ্যামসহ নানা কারণে সঠিক সময়ে বাসায় ফিরতে না পারা মানুষের জন্য তাদের এ প্রয়াস। সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করেই সুপারশপ ‘স্বপ্ন’ এই উদ্যোগ নিয়েছে।
ঢাকা ও ঢাকার বাইরে মোট ৪৪টি স্বপ্ন আউটলেট থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৬০০ মানুষকে বিনামূল্যে এই ইফতার দেওয়া হচ্ছে।
