28.2 C
Dhaka

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ২০ বছরে সর্বোচ্চ বৃদ্ধি

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের গড় দাম ১১ সেন্ট বেড়ে প্রতি গ্যালন ৩ দশমিক ১১ ডলার হয়েছে। ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার পর দেশটিতে এটাই এক দিনে জ্বালানি তেলের দামে সর্বোচ্চ বৃদ্ধি।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের বরাতে আজ মঙ্গলবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর ‘হরমুজ প্রণালী’ বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম বাড়ছে।

প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের মিত্র সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, সৌদি আরবে ইরান হামলা চালানোর কারণে সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে বিশ্ব তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। 

মঙ্গলবার মার্কিন বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ৭ শতাংশ বেড়ে ৭৬ ডলারে পৌঁছেছে। সোমবার বেড়েছিল ৬ শতাংশ। 

তবে সিএনএন বলছে, বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও পাম্পে খুচরা মূল্য হয়ত নাও বাড়তে পারে। 

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ ডেভিড অক্সলে সিএনএনকে বলেন, ‘পাম্পে যে দাম দিতে হয় তা আসলে খুবই ছোট একটা অংশ।’

Related Articles

Latest Articles