27.2 C
Dhaka

ইসরায়েল লক্ষ্য করে আরেক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েল লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান—এমন দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

প্রায় একই সময়ে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েল লক্ষ্য করে ইরান দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ইরানি ক্ষেপণাস্ত্রের নতুন ঢেউ প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা কাতারের রাজধানী দোহা এবং সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নতুন দফায় বিস্ফোরণের শব্দ শুনেছেন।

ইরান বলেছে, তারা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আজ সকাল থেকে ইসরায়েলের দিকে প্রায় ৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

প্রতিবেদনে আরও বলা হয়, সামরিক মূল্যায়ন অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলোর কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে প্রতিহত করা হয়েছে, আর অন্যগুলো খোলা এলাকায় আঘাত হেনেছে।

Related Articles

Latest Articles