-2 C
New York

কুমিল্লায় ৩ বাহনের সংঘর্ষের পর বাসে আগুন, দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন লেগে চারজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে উপজেলার বানিয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানির অংশ থেকে বাসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন মোটরসাইকেলচালক। বাকি তিনজন বাসের যাত্রী। তাদের মধ্যে একজন নারী ও দুইজন শিশু। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Related Articles

Latest Articles