-0.8 C
New York

সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা

সুপ্রিম কোর্টের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক অফিস আদেশের ‘দুর্নীতি প্রতিরোধ ও সততা’ সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা (জিরো টলারেন্স) নীতি অবলম্বন করে। 

সেবাগ্রহীতাদের সঙ্গে কোনো প্রকারের আর্থিক লেনদেন বা তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Latest Articles