-2 C
New York

পোস্টাল ভোট দিতে নিবন্ধন ১৫,৩৩,৬৮২ জনের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশে ও দেশের বাইরে মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন পোস্টাল ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নির্বাচন কমিশনের বরাতে প্রেস সচিব বলেন, ‘পোস্টাল ব্যালটের অনলাইন নিবন্ধন সোমবার শেষ হয়েছে। নিবন্ধনকারীদের মধ্যে দেশের ভেতরে রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। তারা মূলত নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন অথবা ভোটের দিন নিজ এলাকায় উপস্থিত থাকতে পারবেন না। আর প্রবাসী ভোটার রয়েছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।’

শফিকুল আলম বলেন, ‘বিভিন্ন হিসাবে বাংলাদেশের প্রবাসী জনসংখ্যা প্রায় দেড় কোটির কাছাকাছি। প্রবাসীদের পাঠানো যে রেমিট্যান্সের ওপর দেশের অর্থনীতি অনেকাংশে নির্ভরশীল, সেই প্রবাসী নাগরিকদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে অতীতে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি। প্রথমবারের মতো সে ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরু হবে।

Related Articles

Latest Articles