-2 C
New York

নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ৪৪ বছর বয়সী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে হাসান (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে ওই নারী চারজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সনাতন ধর্মাবলম্বী ওই বিধবা নারী মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

হাসান কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামের মৃত খায়বার আলীর ছেলে।

ওই নারী ডেইলি স্টারকে বলেন, ‘প্রায় দুই বছর আগে স্থানীয় শাহীনের ভাইয়ের কাছ থেকে আমি বাড়িসহ জমি কিনি। এরপর থেকে শাহীন আমাকে হয়রানি করে আসছিলেন। বাড়িতে আমি আমার ১০ বছর বয়সী সন্তান নিয়ে থাকি। শনিবার সন্ধ্যায় আমার দুই আত্মীয় দেখা করতে এসেছিলেন।’

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোফাজ্জেল হক ডেইলি স্টারকে বলেন, ‘গত ৩ জানুয়ারি রাতে স্থানীয় শাহীন ও হাসান ওই নারীর বাড়িতে ঢোকেন। তারা দুই আত্মীয়কে একটি কক্ষে আটকে রেখে ওই নারীকে ধর্ষণ করেন। এরপর অনৈতিক কাজের মিথ্যা অভিযোগ তুলে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও ভিডিও ধারণ করেন।’

Related Articles

Latest Articles