0.3 C
New York

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

গত রবিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শাকিল আহমেদ (১৮)। তিনি কানাইঘাটের মমতাজগঞ্জ প্রান্তিছড়া এলাকার আব্দুর রউফের ছেলে। তিনি প্রায় পাঁচশ’ মিটার ভেতরে ভারতীয় ভূখণ্ডে গুলিবিদ্ধ হন বলে জানা গেছে।

জকিগঞ্জ ব্যাটালিয়নের বিজিবি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাকিল অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। সেখানে খাসিয়াদের ছোড়া গুলিতে তিনি আহত হন।

গুলিবিদ্ধ অবস্থাতে তার সঙ্গীরা তাকে বাংলাদেশে নিয়ে আসে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান কানাইঘাট থানার ওসি আব্দুল আওয়াল।

তিনি আরও বলেন, শাকিলসহ কয়েকজন ভারত সীমান্তে সুপারি সংগ্রহ ও পাচারের জন্য প্রবেশ করেছিলেন।

Related Articles

Latest Articles