-2.4 C
New York

খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরবেন আশা চিকিৎসকদের: ডা. জাহিদ

কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়াকে মেডিকেল বোর্ড যে চিকিৎসা দিচ্ছে, সেটি উনি গ্রহণ করতে পারছেন বা আমরা বলি মেইনটেইন করতে পারছেন।

আজ মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডা. জাহিদ বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক খোঁজ রাখছেন। আমাদের মাধ্যমে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।’

হাসপাতাল কর্তৃপক্ষ, অন্তর্বর্তী সরকার ও বন্ধুপ্রতীম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য এ সময় তিনি দোয়া কামনা করেন। বলেন, ‘আমরা এই সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে উনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাব্বুল আল-আমিন দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের উনার প্রতি ভালোবাসা ও দোয়ার কারণে হয়তো উনি এ যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।’

তিনি দল ও পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ সংযম ধারণ এবং কোনো ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকা ও গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান।

Related Articles

Latest Articles