-3.3 C
New York

বড় জয়ে প্রথমবার এমএলএস কাপের ফাইনালে মেসির মায়ামি

ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে উঠল ইন্টার মায়ামি। রোববার সকালে প্লে-অফের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে তারা গুঁড়িয়ে দিল নিউইয়র্ক সিটি এফসিকে। ঘরের মাঠ ফ্লোরিডার ফোর্ট লডারডেলে লিওনেল মেসির ক্লাব জিতল ৫-১ গোলের বড় ব্যবধানে।

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকা মায়ামি বিরতির পর আরও তিনবার জাল খুঁজে নেয়। হ্যাটট্রিকের স্বাদ নেন ২৬ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আয়েন্দে। সেমিফাইনালে এফসি সিনসিনাটিকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পথে জোড়া গোল করেছিলেন তিনি। একবার করে লক্ষ্যভেদ করেন আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি ও ভেনেজুয়েলান মিডফিল্ডার তেলাস্কো সিগোভিয়া।

ইস্টার্ন কনফারেন্সের সেমিতে তিনটি অ্যাসিস্ট করার পাশাপাশি গোলের দেখা পেয়েছিলেন মেসি। আর্জেন্টাইন মহাতারকা ফাইনালেও ছাপ রাখেন নিজের সামর্থ্যের। দুর্দান্ত জয়ের পর তাকে নিয়ে মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেছেন, ‘আজ হয়তো আমরা অবাক হচ্ছি যে, সে গোল করেনি। তবে তৃতীয় গোলটিতে অবদান রাখার মাধ্যমে সে আমাদেরকে মানসিক শান্তি এনে দিয়েছে। এমন একটি অ্যাসিস্ট করেছে, যা কেবল সে-ই দেখতে পায়। কার্যত সে-ই খেলাটির ফল নির্ধারণ করে দিয়েছে।’

Related Articles

Latest Articles