আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত একান্ত জরুরি প্রয়োজন ছাড়া সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার এক পরিপত্রে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনিবার্য না হলে ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য সব কর্মকর্তাকে বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুসারে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে, পরিপত্রে স্পষ্ট করা হয়নি যে, কোন ধরনের ভ্রমণ অনিবার্য বিবেচিত হবে।
