28 C
Dhaka

ছবিতে ছবিতে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ের মুহূর্ত

বিদায়ের শঙ্কা আর অমরত্বের স্বপ্ন, দুটোর মাঝখানে ছিল মাত্র কয়েকটি মুহূর্ত। গ্যালারিজুড়ে তখন নিস্তব্ধতা। লিওনেল মেসির পেনাল্টি ঠেকিয়ে দিয়ে আর্জেন্টিনাকে প্রায় বিদায়ের দুয়ারে পৌঁছে দিয়েছিলেন মিসরের গোলরক্ষক। মনে হচ্ছিল, বিশ্বকাপে হয়তো এভাবেই শেষ হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকার পথচলা।

কিন্তু চ্যাম্পিয়নরা হার মানতে জানে না। অধিনায়কের হতাশাকে শক্তিতে রূপান্তর করে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। টানা তিন গোল করে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে নাটকীয়ভাবে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিওনেল স্কালোনির দল। তবে আর্জেন্টিনার আধিপত্যের মাঝেও দ্রুত পাল্টা আক্রমণে ভয় ধরিয়ে দেয় মিসর।

পুরো ম্যাচের নাটকীয় কিছু মুহূর্ত তুলে ধরা হলো ডেইলিস্টারের পাঠকদের জন্য-

ছবি- রয়টার্স 

 

Related Articles

Latest Articles