27.4 C
Dhaka

অভিনেতা শামস সুমন মারা গেছেন

টেলিভিশন ও চলচ্চিত্রের পর্দার জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চ্যানেল আইয়ের প্রযোজক অনন্যা রুমা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা ও বড় পর্দায় দাপিয়ে বেড়িয়েছেন শামস সুমন। চ্যানেল আইয়ের সহযোগী প্রতিষ্ঠান ‘রেডিও ভূমি’র স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন তিনি।

এই তুখোড় অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্য।

তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো মন জানে না মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২), জয়যাত্রা (২০০৪)।

‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করে ২০০৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শামস সুমন।

Related Articles

Latest Articles