-0.9 C
New York

সুষ্ঠুভাবে নির্বাচন-গণভোট সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকে জাতিসংঘের অভিনন্দন

সুষ্ঠুভাবে নির্বাচন ও গণভোট সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ।

গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি, তাই এই বিষয়ে কোনো মূল্যায়ন বা কথা বলা উচিত নয়।’

তবে তিনি জানান, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নির্বাচনের ধারাবাহিকতায় সব রাজনৈতিক অংশীদারদের মধ্যে ঐক্য জোরদার, গণতান্ত্রিক রীতি এবং আইনের শাসন সমুন্নত রাখার বিষয়ে উৎসাহিত করেছেন।

তিনি আরও জানান, একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তুলতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব।

২০২৪ সালে গণঅভ্যুত্থানে সরকার উৎখাতের ১৮ মাস পর গত ১২ ফেব্রুয়ারি  বাংলাদেশে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ মুখপাত্র বলেন, ‘জাতিসংঘ বাংলাদেশে সবার মানবাধিকার নিশ্চিত করতে এবং গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের লক্ষ্যে সংখ্যালঘুদের সুরক্ষা চায়।’

Related Articles

Latest Articles