0.6 C
New York

কড়াইলে শিশুদের মাঝে বই বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে জুবাইদা রহমান

রাজধানীর কড়াইল বস্তিতে শিশুদের মাঝে বই বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

আজ শনিবার রাজধানীর মহাখালী এলাকার কড়াইলে টিঅ্যান্ডটি মহিলা কলেজ প্রাঙ্গণে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে জুবাইদা রহমান বস্তির শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিশুদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এসময় তিনি স্থানীয় জনগণের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রমও পরিদর্শন করেন। 

এছাড়া, জুবাইদা রহমান ভাসানটেকে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

 

Related Articles

Latest Articles