-4.5 C
New York

রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান

রাজশাহীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান। মাদরাসা মাঠে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত আছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫৪ মিনিটে তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে মঞ্চে ওঠেন। এর আগে, দুপুর ১টা ১৮ মিনিটে তিনি শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে দলের নেতাকর্মীরা দলীয় পতাকা উত্তোলন করে এবং স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। তিনিও হাত তুলে সাড়া দেন।

এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে তারেক রহমান রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। তিনি লাল-সবুজ রঙের একটি বাসে করে সমাবেশস্থলে যান।

দলীয় নেতা-কর্মীরা তাকে স্বাগত জানাতে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। অনেক স্থানীয় বাসিন্দা বিএনপি প্রধানকে এক নজর দেখার জন্য বাড়ির ছাদে উঠে অবস্থান নেন।

পথে তারেক রহমানের নিরাপত্তার জন্য পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যদের মোতায়েন করা হয়।

রাজশাহীর জনসভা আনুষ্ঠানিকভাবে দুপুর ১টা ২০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এর আগে, দুপুর ১টায় জাতীয় সংগীত এবং বিএনপির দলীয় সঙ্গীত পরিবেশিত হয়।

কোরআন তেলাওয়াতের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং গত ১৭ বছরে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য দোয়া করা হয়।

Related Articles

Latest Articles