26 C
Dhaka

আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারিরা নন: দেশম

আর্জেন্টিনার বিতর্কিত জয়ের পর তৈরি হওয়া নতুন রেফারিং ইস্যু খুব একটা পাত্তা দিচ্ছেন না ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তিনি জোর দিয়ে বলেছেন। তাদের একমাত্র মনোযোগ এখন মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটির ওপর।

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের সিদ্ধান্তের তোলপাড় হচ্ছে ফুটবল বিশ্বে। এরমধ্যে ফ্রান্স-মরক্কো ম্যাচে ফিফা সম্পূর্ণ আর্জেন্টাইন রেফারি প্যানেল নিয়োগ দেওয়ায় সেই বিতর্কের পালে নতুন হাওয়া লাগে। তবে দেশম এরমধ্যে জড়াতে চাইছেন না। 

মরক্কোর বিপক্ষে নামার আগে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এমন কিছু সিদ্ধান্ত সবসময়ই থাকে যা নিয়ে বিতর্ক হতে পারে। এটা পুরোপুরি নির্ভর করে আপনি কোন পক্ষে আছেন তার ওপর।’

২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো ৫৭ বছর বয়সী এই কোচ আরও যোগ করেন, ‘আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারিরা নন। আমি রেফারিদের ওপর আস্থা রাখি।’

দেশম একই সঙ্গে লেতেক্সিয়েরের নিয়ে রসিকতা করে বলেন, তিনি আশা করেন বৃহস্পতিবারের (বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টা) ম্যাচের রেফারিরা ‘মঁসিয়ে লেতেক্সিয়েরের মতোই ভালো’ পারফর্ম করবেন। তবে দেশম জানান, ফ্রান্সের পুরো মনোযোগ থাকবে মাঠের খেলার উপর। 

১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার দেশম মনে করেন মরক্কো বিশ্বকাপ ‘জিততে এসেছে’। এমন একটি দলের বিপক্ষে তাই খেলোয়াড়দের গোলপোস্টের সামনে আরও নিখুঁত হওয়ার আহ্বান জানান।

প্যারাগুয়ের বিরুদ্ধে মাইকেল অলিস হলুদ কার্ড পেয়েছেন। কোয়ার্টার ফাইনালে আরেকটি কার্ড পেলে তিনি এক ম্যাচ নিষিদ্ধ হবেন, সেক্ষেত্রে ফ্রান্স সেমিফাইনালে উঠলে অলিসের মতো তারকাকে পাবে না। তবে অলিসের হলুদ কার্ড প্রত্যাহারের জন্য ফ্রান্সের আবেদনের বিষয়ে দেশম জানান, ফিফা তাদের জানিয়েছে যে এটা বহাল থাকবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের ওপর আরোপিত ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিত হয়ে যায়। যা তিনি চলে তুমুল সমালোচনা। এর কদিনের মধ্যে ফিফা অলিসের হলুদ কার্ড বহাল রাখার রায় দিল। 

 

Related Articles

Latest Articles