28.1 C
Dhaka

৩ সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দিলো সরকার

প্রধানমন্ত্রীর কার্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার।

আজ সোমবার পৃথক তিনটি আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিনকে স্ব স্ব দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর নতুন সরকার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগগুলোতে পরিবর্তন আনার বিষয়টি প্রশাসনে প্রত্যাশিত বিষয়। তারই সূচনা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপন জনস্বার্থে জারিকৃত ও অবিলম্বে কার্যকর হওয়া তথ্য জানানো হয়েছে।
 

Related Articles

Latest Articles