32 C
Dhaka

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে অন্তত ৭৮৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

আজ মঙ্গলবার রেড ক্রিসেন্টের দেয়া এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। 

প্রতিবেদনে বলা হয়, মাঠপর্যায়ের উদ্ধারকারী দলের দেয়া তথ্যের ভিত্তিতে নিহতের খবর নিশ্চিত করেছে রেড ক্রিসেন্ট। 

সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১৭৬ শিশু রয়েছে। ২৮ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হওয়া হামলায় ইরানের ১৫৩টি শহরে পাঁচশ’র বেশি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। 

এ পর্যন্ত এক হাজারের বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 

এএফপি জানায়, আজও রাজধানী তেহরানে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের পশ্চিমে কারাজ শহর ও মধ্যাঞ্চলে ইসফাহান শহরেও বিস্ফোরণ ঘটেছে। 

 

 

Related Articles

Latest Articles