30 C
Dhaka

ট্রাম্পের হুমকি: স্পেনের পাশে থাকার কথা জানাল ইইউ

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন (ইউ) স্পেনের প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে।

আজ বুধবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে টেলিফোনে কথা বলে তিনি সংহতি প্রকাশ করেন।

আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কস্তা এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেন, আমি সানচেজের সঙ্গে কথা বলেছি এবং স্পেনের প্রতি ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সংহতি প্রকাশ করেছি।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন সবসময় সদস্য রাষ্ট্রগুলোর স্বার্থ সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখার বিষয়টি নিশ্চিত করবে।
পাশাপাশি তিনি জানান, বিশ্বব্যাপী আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক ব্যবস্থা বিধি মেনে জোটের ‘দৃঢ় অঙ্গীকার’ পুনর্ব্যক্ত করা হয়।

এর আগে, ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, ইরানে হামলার সঙ্গে সংশ্লিষ্ট অভিযানের জন্য মার্কিন সামরিক বাহিনীকে ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিতে পারেন।

Related Articles

Latest Articles