29 C
Dhaka

জর্ডানে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর

ইরান সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠী সারায়া আওলিয়া আল-দাম দাবি করেছে, তারা জর্ডানে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

আজ বুধবার এ হামলা চালানো হয় বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, সশস্ত্র গোষ্ঠীটি দাবি করেছে, তারা জর্ডানের ভেতরে একটি ‘গুরুত্বপূর্ণ মার্কিন লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে। তবে 

গোষ্ঠীটি নির্দিষ্ট করে জানায়নি তাদের লক্ষ্যবস্তু ঠিক কী ছিল।

তাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা ফুটেজে আকাশপথে একটি অস্ত্র নিক্ষেপের দৃশ্য দেখা যায়।

Related Articles

Latest Articles