29 C
Dhaka

‘ইরানের হাতে এখনো যথেষ্ট ক্ষেপণাস্ত্র আছে’

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের বহু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র ধ্বংস করা হয়েছে। তারপরও ইরানের এখনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ‘উল্লেখযোগ্য সক্ষমতা’ আছে।

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এ কথা বলেন বলে আল জাজিরার প্রতিবেদনে জাননো হয়।

তিনি জানান, ইসরায়েলের জন্য জন্য বড় ধরনের হুমকি ছিল এমন ডজনখানেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র ধ্বংস করেছি।

তিনি আরও বলেন, আমরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্রগুলোর ওপর হামলা অব্যাহত রাখব এবং নিক্ষেপের পরিমাণ কমিয়ে আনব। তবে তাদের শাসনব্যবস্থার এখনো উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে।

‘আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য নয়।’

Related Articles

Latest Articles